কৃতজ্ঞতা স্বীকার
সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর, ২০২৬
TellTrips অনেক মানুষের কাজের ওপর দাঁড়িয়ে আছে, যাঁরা তথ্য ও সফটওয়্যার উন্মুক্তভাবে ভাগ করে নেন। এই পাতায় তাঁদের নাম এবং কোনটি কোন লাইসেন্সে ব্যবহার হচ্ছে তা বলা আছে। ধন্যবাদ।
এখানে আপনার কোনো কাজ যথাযথ স্বীকৃতি ছাড়া দেখতে পেলে অনুগ্রহ করে আমাদের লিখুন, আমরা ঠিক করে দেব।
মানচিত্র
- মানচিত্রের তথ্য © OpenStreetMap contributors, Open Database License (ODbL 1.0)-এর অধীনে: openstreetmap.org/copyright। প্যাকেজ করেছে Protomaps।
- মানচিত্রের স্টাইল ও টাইলের বিন্যাস: Protomaps basemaps (BSD-3-Clause; tile schema CC0)। মানচিত্রের ফন্ট: Noto Sans (SIL Open Font License 1.1)।
- মানচিত্র আঁকা হয় MapLibre GL JS (BSD-3-Clause) দিয়ে।
- বাংলাদেশের বিভাগ, জেলা ও উপজেলার সীমানা: Bangladesh Bureau of Statistics ও OCHA, geoBoundaries-এর মাধ্যমে (CC BY 3.0 IGO; বিভাগ CC0)। Runfola, D. et al. (2020) geoBoundaries: A global database of political administrative boundaries. PLoS ONE 15(4): e0231866.
- উপজেলার বাংলা নাম: nuhil/bangladesh-geocode (MIT, © 2014 Nuhil Mehdy)।
জায়গা
- প্রথম দিকের জায়গাগুলোর বিবরণ ও অবস্থান Wikipedia (CC BY-SA 4.0) থেকে নেওয়া, প্রতিটির বিবরণে লিংকসহ স্বীকৃতি আছে; সেখানে না থাকা অবস্থান Wikidata (CC0) থেকে। Wikipedia থেকে নেওয়া লেখা ওই লাইসেন্সের অধীনেই থাকে।
- ওই জায়গাগুলোর ছবি Wikimedia Commons থেকে। প্রতিটি ছবির ক্যাপশনে তার আলোকচিত্রী ও লাইসেন্স দেখানো হয়।
- জায়গা সম্পর্কে বাকি সব তথ্য (দাম, অনুমতি, নেটওয়ার্ক, পরামর্শ) ভ্রমণকারীদের দেওয়া।
দেশ ও বিমানবন্দর
- দেশের কোড, ইংরেজি নাম ও মুদ্রা: GeoNames (CC BY 4.0), geonames.org।
- অঞ্চল ও উপ-অঞ্চল: জাতিসংঘের M49 মান, ISO-3166-Countries-with-Regional-Codes তালিকা থেকে (CC BY-SA 4.0)।
- দেশের বাংলা নাম: Wikidata (CC0) ও Unicode CLDR (Unicode License)।
- বিমানবন্দর: OurAirports (public domain), ourairports.com।
ট্রিপ সহায়ক
- বিমান ও হোটেলের দাম SerpApi-এর মাধ্যমে (Google Flights ও Google Hotels) খোঁজা হয় এবং খোঁজার তারিখসহ দেখানো হয়। দামের উৎস হিসেবে এয়ারলাইনের নাম বলা হয়।
- মুদ্রার বিনিময় হার: exchangerate-api.com।
- কিছু খরচ ও পরামর্শ উন্মুক্ত ভ্রমণ-নির্দেশিকা Wikivoyage (CC BY-SA 4.0) থেকে, আমাদের নিজের ভাষায় লেখা এবং প্রতিটি হিসাবের পাশে সেভাবে চিহ্নিত।
- অন্য খরচ, পরামর্শ ও রুট আমাদের দলের সংগ্রহ করা ভ্রমণকারীদের অভিজ্ঞতা থেকে, সর্বশেষ হালনাগাদের তারিখসহ।
- যে প্রশ্ন আমাদের শব্দতালিকা পড়তে পারে না তা পড়া এবং কিছু উত্তরের ভাষা সাজানোর কাজ করে Anthropic-এর Claude মডেল। এটি কোনো দাম বা তথ্য জোগায় না।
ফুড পাসপোর্ট
- কার্ডগুলো Hind Siliguri ফন্টে লেখা (SIL Open Font License 1.1)।
সফটওয়্যার
সাইটটি ওপেন-সোর্স সফটওয়্যার দিয়ে তৈরি, তার মধ্যে: Next.js ও React (MIT), NestJS (MIT), PostgreSQL (PostgreSQL License) ও PostGIS (GPL-2.0), Drizzle ORM (Apache-2.0), Redis, Meilisearch (MIT), Socket.IO (MIT), Tailwind CSS (MIT), shadcn/ui ও Radix UI (MIT), Lucide icons (ISC), next-intl (MIT), Zod (MIT) এবং TanStack Query (MIT)।